সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার

অটোরিকশা উল্টে নারী নিহত

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:৩০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:৩০:৫৯ পূর্বাহ্ন
অটোরিকশা উল্টে নারী নিহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দেওয়ানগঞ্জের মোড়ে একটি যাত্রীবাহী অটোরিকশা উল্টে গিয়ে সোমবার বিকেলে ফারজানা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের মো.সামাল শাহের স্ত্রী। ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে ফারজানা আক্তার পাশের বেরিকান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে যাত্রীবাহী অটোরিকশাযোগে ফেরার পথে বিকেল পৌনে পাঁচটার দিকে অটোরিকশাটি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মোড়ে আসা মাত্রই উল্টে যায়। এতে অটোরিকশা থেকে নিচে পড়ে গিয়ে ফারজানা আক্তার গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবরটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র