সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ
স্টাফ রিপোর্টার :: ছাতকে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুকন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কৈতক এলাকায় এ অভিযান চালানো হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই দেবাশীষ শর্মা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সন্দেহজনক পিকআপে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং রুকন মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এ সময় তার অপর দুই সহযোগী তাজ উদ্দিন (৩৩) ও শিপন মিয়া (৩০) পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার রুকন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ছাতক থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা

৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা