সাবেক পৌরৎ চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:০৭:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:০৭:২১ পূর্বাহ্ন
সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান, কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ দেওয়ান মমিনুল মউজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। একজন জনবান্ধব জনপ্রতিনিধি, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ হিসেবে তাঁর অবদান স্মরণ করেছেন পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা। তাদের মতে, সুনামগঞ্জ শহরের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি আধুনিক ও নান্দনিক নগর গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য, স্বজন, শুভাকাক্সক্ষী এবং মমিনুল মউজদীন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, মমিনুল মউজদীন আমাদের গৌরব। হাসনরাজার উত্তরাধিকারী হিসেবে তিনি হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক। স্মার্ট ও বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও সুনামগঞ্জের মানুষ অনুভব করেন। তাঁর মতো ব্যক্তিত্ব আবার কবে সুনামগঞ্জে জন্ম নেবেন, তা বলা কঠিন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মমিনুল মউজদীন স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, ১৫ নভেম্বর সুনামগঞ্জবাসীর জন্য একটি বেদনাবিধুর দিন। এই দিনে শহরের একজন আলোকিত মানুষকে হারিয়েছিল সুনামগঞ্জ। তিনবারের পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি নিজেই সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। দুর্নীতি, মাদক, নকল এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভ‚মিকা পালন করেছেন।
তিনি বলেন, মমিনুল মউজদীন বেঁচে থাকলে শহরের বর্তমান বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তুলতেন বলে তাঁর বিশ্বাস। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ, সততা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাÐ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহŸান জানান তিনি।
নুরুল ইসলাম বজলু আরও বলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালকের মৃত্যু হয়। তাঁদের স্মৃতি ও অবদান ধরে রাখতে প্রতিবছর স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
সাবেক কাউন্সিলর আহমদ নুর বলেন, ২০০৪ সালে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় মমিনুল মউজদীনকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন। তাঁর সঙ্গে সমাজকর্মী ও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছিলেন জনবান্ধব ও মানবিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি মডেল শহর ও ‘জ্যোৎ¯œার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাঁর মতো নেতা ও জনপ্রতিনিধি ভবিষ্যতে সুনামগঞ্জে সৃষ্টি হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ