সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:০৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:০৯:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :: শিশুদের মেধা ও মননের বিকাশ, সৃজনশীল প্রতিভার প্রকাশ এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। গান, কবিতা, আবৃত্তি, কৌতুক ও অভিনয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে শহরের মাল্লিকপুরস্থ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশই আমাদের কাম্য’ এই স্লোগানকে সামনে রেখে একাডেমি কর্তৃপক্ষ এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান। প্রধান শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় প্রতিযোগিতায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, দেশাত্মবোধক গান, ছড়াগান, কবিতা আবৃত্তি, কৌতুক ও একক অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। বয়সভিত্তিক বিভিন্ন পরিবেশনায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সন্তানদের পরিবেশনা দেখতে ও উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; শিক্ষার্থীদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা বিশেষ ভূমিকা রাখে। গান, কবিতা, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস, মননশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। তারা আরও বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মকে অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে দেশীয় ঐতিহ্য, মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলা জরুরি। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন এবং শিশুদের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক রায়হানা পারভীন, প্রিয়া দেব, লাকী দাস, রামিনা আক্তার শোভা, শিউলি বেগম, খাদিজা আক্তার ইমাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ