সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি

মধ্যনগর-কলমাকান্দা সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান হোক

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:০৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:০৮:০২ পূর্বাহ্ন
মধ্যনগর-কলমাকান্দা সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান হোক
সড়ক যোগাযোগ একটি অঞ্চলের উন্নয়ন, অর্থনীতি ও জনজীবনের অন্যতম প্রধান ভিত্তি। অথচ সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি বছরের অর্ধেক সময়ই কার্যত বিচ্ছিন্ন থাকে। শুকনো মৌসুমে যে পথে হাজারো মানুষ যাতায়াত করেন, বর্ষা এলেই তা পরিণত হয় বিস্তীর্ণ জলরাশিতে। পাঁচ-ছয় মাস যানবাহন চলাচলের সুযোগ থাকলেও বাকি সময় নৌকাই হয়ে ওঠে মানুষের একমাত্র ভরসা। স্বাধীনতার এত বছর পরও এমন যোগাযোগব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মধ্যনগর বাজারের আখড়ার ঘাট থেকে কলমাকান্দার রঘুরামপুর গ্রামের সামনের সড়ক পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ সারা বছর চলাচলের উপযোগী না হওয়ায় দুই উপজেলার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের ভোগান্তি সবচেয়ে বেশি। জরুরি চিকিৎসার প্রয়োজনে নৌকার ওপর নির্ভর করতে হয়, কৃষিপণ্য পরিবহনে বাড়তি খরচ গুনতে হয়, ব্যাহত হয় শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য। যাতায়াতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। শুকনো মৌসুমে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের চলাচলের এই পথটি কেবল একটি সড়ক নয়, দুই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সংযোগ। অথচ প্রয়োজনীয় সেতু ও কালভার্টের অভাব এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষায় সড়কটি পানির নিচে তলিয়ে যায়। ফলে সমস্যাটি শুধু সড়ক নির্মাণের নয়, এর সঙ্গে হাওরের পানিপ্রবাহ ও পরিবেশগত বাস্তবতাও জড়িত। এ অবস্থায় এলাকাবাসীর অলওয়েদার সড়ক নির্মাণের দাবি অত্যন্ত যৌক্তিক। শুক্রবারের মানববন্ধনে দুই উপজেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বিষয়টি দীর্ঘদিনের জনদুর্ভোগে পরিণত হয়েছে। তাঁদের দাবি উপেক্ষা করার সুযোগ নেই। তবে শুধু আশ্বাস বা প্রতিশ্রুতিতে এ সমস্যার সমাধান হবে না। প্রয়োজন যথাযথ সমীক্ষা, কার্যকর পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন। আমরা মনে করি, সংশ্লিষ্ট সড়কটি নির্মাণের ক্ষেত্রে হাওরের পানিপ্রবাহ, নৌযান চলাচল ও পরিবেশের বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রয়োজন অনুযায়ী উঁচু সড়ক, পর্যাপ্ত সেতু ও কালভার্ট নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্প গ্রহণের আগে স্থানীয় মানুষের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া জরুরি। এ ক্ষেত্রে সুনামগঞ্জ-১ ও কলমাকান্দা-দুর্গাপুর এলাকার জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা প্রত্যাশিত। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দুই সংসদ সদস্যের উচিত বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরে দ্রুত প্রকল্প গ্রহণে উদ্যোগী হওয়া। উন্নয়নের সুফল তখনই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, যখন যোগাযোগব্যবস্থা হবে নির্বিঘ্ন ও সারা বছরের জন্য কার্যকর। মধ্যনগর-কলমাকান্দা সড়কটি অলওয়েদার সড়কে রূপান্তর করা হলে শুধু যাতায়াতের দুর্ভোগই কমবে না, দুই উপজেলার কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বর্ষা এলেই নৌকার অপেক্ষায় থাকা নয়, দুই উপজেলার মানুষ সারা বছর নির্বিঘ্নে সড়কপথে চলাচলের অধিকার চান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ