সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৮:৩০ অপরাহ্ন
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তার পরিবারের চার সদস্য এবং তিন বন্ধুসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেটের কুইন্স হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক ও পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), তার বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), মা শাম্মী আক্তার পলি (৪০), ভাই দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (১৮) ও বোন সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)। এছাড়া প্রিন্সের বন্ধু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের তাকবির রহমান তানহির (২০), ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওসার আহমদ সোহাগ (২১) ও দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের ইফাত আলম রাবিদকেও (২১) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া প্রিন্সের বোন সাবরিনা চৌধুরী রূপকথা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে সেফ হোমে প্রেরণ করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। তবে আদালতে তাদের হয়ে কেউ জামিনের আবেদন করেননি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের নতুনপাড়া এলাকা থেকে প্রিন্সকে আটক করে থানায় নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। পরে চিকিৎসকদের পরামর্শে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চিকিৎসার সুযোগ নিয়ে হাসপাতালের ভেতরেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রিন্স। এ সময় তার পরিবারের লোকজন, বন্ধু ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। আসামিরা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশ হেফাজত থেকে প্রিন্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর শনিবার রাতে ওই হাসপাতালে অভিযান চালিয়ে প্রিন্সের পরিবারের পাঁচ সদস্য ও বন্ধুসহ আটজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক অজয় চন্দ্র দেব জানান, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সাবরিনা চৌধুরী রূপকথা ছাড়া বাকি সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী। আটকের পর তিনি বলেছেন, গত ‎বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রিন্সকে থানায় নেয় পুলিশ। এর প্রায় এক ঘণ্টা পর অসুস্থ অবস্থায় সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে আমি আর আমার স্ত্রী হাসপাতালে ছুটে যাই। সেখানে সদর থানার এসআই সাজ্জাদ আহমদ ও এসআই ফরিদ আহমদকে দেখতে পাই। তাদের কাছে জানতে চাই, আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে এমন কী ঘটলো যে ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হলো। তখন প্রিন্সের মা পুলিশকে বলেছিলেন, সুস্থ ছেলেকে আটক করে থানায় নিলেন, আর এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলেন। তাকে অবশ্যই থানায় নিয়ে মারধর করা হয়েছে। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। তিনি বলেন, তখন প্রিন্সকে আমাদের জিম্মায় দিয়ে হাসপাতাল থেকে চলে যায় পুলিশ। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাই। এরই মধ্যে পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা করলো, আমরা নাকি হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছি। পুরোপুরি মিথ্যা ও সাজানো অভিযোগে মামলা দিয়ে গতকাল রাতে আমাদের হাসপাতাল থেকে আটক করলো পুলিশ।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, প্রিন্সের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা আছে। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর অসুস্থতা বোধ করলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সুযোগ নিয়ে হাসপাতালের ভেতরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রিন্স। এ সময় তার পরিবারের লোকজন ও সহযোগীরা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও