সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৩:০২ অপরাহ্ন
শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে সংগঠনটির এ নতুন কার্যালয় চালু করা হয়। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সংগঠনের সাধারণ স¤পাদক শাহাবুদ্দিন ভূইয়া, সহ-সাংগঠনিক স¤পাদক মুজিব আহমেদ, প্রচার স¤পাদক সেলিম আহমেদ ও ধর্মবিষয়ক স¤পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী