সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ন
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন
স্টাফ রিপোর্টার::
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার। বোর্ডের সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এর চেয়েও পিছিয়ে রয়েছে হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। সুনামগঞ্জের ১৩ হাজার ৬৬৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২৮৪ জন। অর্থাৎ অর্ধেকের বেশি পরীক্ষার্থী ফেল করেছে। অপরদিকে, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪৬ জন। এছাড়া জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। সব মিলিয়ে সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশার চিত্র ফুটে উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার বোর্ডের অধীন চার জেলার মধ্যে সুনামগঞ্জে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা, দুই ক্ষেত্রেই ফল তুলনামূলক পিছিয়ে। শুধু মৌলভীবাজারে পাসের হার সুনামগঞ্জের চেয়ে কম হলেও সেখানে জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন। জেলার দিরাই উপজেলার আলহাজ আবদুল মতলিব হাইস্কুল অ্যান্ড কলেজের ১৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাইস্কুল অ্যান্ড কলেজের ২১ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। অর্থাৎ এ দুই প্রতিষ্ঠানের ৩৬ পরীক্ষার্থীর কেউ উত্তীর্ণ হননি। বোর্ডের চার জেলার ফলাফলে সিলেট জেলা এগিয়ে রয়েছে। এ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন। হবিগঞ্জে পাসের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১০৪ জন। সুনামগঞ্জের পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪৬ জন। আর মৌলভীবাজারে পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন ১৫১ জন। এবার সিলেট শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯৮ জন। ফলাফলে মেয়েরা পাসের হারে এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে। এবার ৪২ হাজার ৯৫৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৫০১ জন। পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন। অন্যদিকে ২৮ হাজার ৯৩৫ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৯৬ জন। পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। তবে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন, যা মেয়েদের চেয়ে ২২ জন বেশি। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন। এ বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৯৮০ জন। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৭০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। এবার বোর্ডের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে সুনামগঞ্জের আইডিয়াল ভিশন কলেজের সাতজন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানই সুনামগঞ্জের। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন