ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৬ মামলায় জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা
- আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনে মোট পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ছয়টি মামলায় ছয়জনকে সর্বমোট ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ