ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা
- আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:০৩:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:০৩:৪২ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ তালুকদারকে বৃহ¯পতিবার সকাল ১১টার দিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই আয়োজন করে। কলেজের সিনিয়র প্রভাষক সৈয়দ জিয়াউল হক লিটন এতে সভাপতিত্ব করেন।
সিনিয়র প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সিনিয়র প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রভাষক নিহার রঞ্জন দেবনাথ, সুভাষ চন্দ্র সরকার, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আনসারুল হক প্রমুখ।
সংবর্ধিত সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ তালুকদার বলেন, প্রায় ৩১ বছর ধরে প্রাণপ্রিয় এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতে গিয়ে শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি