সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৪৭:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি
এমপি নূরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহ¯পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির সভাপতি শামছুল হকের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে শফিকুল ইসলাম নামের এক ঠিকাদার সরকারের বিভিন্ন দপ্তরে কথিত চাঁদাবাজির অভিযোগ করেছেন। চেম্বার নেতারা এ অভিযোগকে সুনামগঞ্জ-৪ আসনের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মনে করছেন। তাঁদের দাবি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংসদ সদস্যের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। আরও বলা হয়, চেম্বারের নেতারা সরেজমিনে সংশ্লিষ্ট ঠিকাদারের সাইট পরিদর্শন করে সড়ক বিভাগের বাস্তবায়নাধীন কাজে প্রাক্কলন অনুসরণ না করার অভিযোগ পেয়েছেন। তাঁদের দাবি, কাজের দায়িত্ব একজন ঠিকাদার পেলেও সিন্ডিকেটের মাধ্যমে অন্যরা এর সুবিধা নিচ্ছেন এবং যথাযথভাবে কাজ স¤পন্ন না করেই বরাদ্দ তুলে নেওয়ার চেষ্টা করছেন। চেম্বারের ভাষ্য অনুযায়ী, সুনামগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে উন্নয়নবৈষম্যের শিকার। নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল এ অঞ্চলের উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছেন এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর বিশ্বম্ভরপুরে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে স্থানীয় ভুক্তভোগীরা সংসদ সদস্যকে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের সেতু ও সংযোগ সড়কের কাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের বিলম্বের অভিযোগ জানান। এ সময় সংসদ সদস্য ঠিকাদারের প্রতিনিধিকে যথাযথভাবে ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আহ্বান জানান। একই সঙ্গে ২৮ অক্টোবর সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে কাজ পরিদর্শন করে ত্রুটি চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। চেম্বার নেতাদের অভিযোগ, জনগণের অর্থে বাস্তবায়নাধীন কাজের মান নিশ্চিত করতে সংসদ সদস্যের এমন উদ্যোগের পরই তাঁর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। তাঁদের মতে, এ ধরনের অভিযোগের মাধ্যমে শুধু একজন জনপ্রতিনিধিকে বিতর্কিত করা নয়, বরং পিছিয়ে পড়া সুনামগঞ্জ-৪ আসনের উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে ঠিকাদার সিন্ডিকেট ও উন্নয়নবিরোধী তৎপরতার অভিযোগের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, সুনামগঞ্জের উন্নয়নে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলার ব্যবসায়ীসমাজ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংসদ সদস্যের উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করছে। জনগণের বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তাঁরা জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি

ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি