সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:১২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:১২:১৮ অপরাহ্ন
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)। এসময় ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহ¯পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ স¤পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন। সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসাপ্রাপ্তিতে বিদ্যমান জটিলতা, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন ইমক্যাব নেতারা। প্রতিনিধিদলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার ¯¬ট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে, উভয় দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও স¤পর্ক ততই সুদৃঢ় হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে হাইকমিশনার ইমক্যাবের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ইমক্যাবের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে

শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে