মধ্যনগর সংবাদদাতা ::
মধ্যনগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও সাইদুর রহমান জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যনগর উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুছ, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ স¤পাদকরা, এসআই আমীরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানরা।