বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪৩:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন এলাকায় পারভেজের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে অভিযানে এএসআই (নিঃ) মো. ইসমাইল হোসেন এবং কনস্টেবল কাউসার ও জাবরুল ইসলাম অংশ নেন। গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com